ত্বকের জেল্লা ফেরাতে যা করবেন - বাড়ান ত্বকের উজ্জ্বলতা
ত্বকের গ্লো ফেরাতে যা করবেন - বাড়িয়ে নিন ত্বকের উজ্জ্বলতা
সারা বছরই ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকুক তা সবাই চায়, কিন্তু ধুলোবালি, বায়ুদূষণ এসবই আপনার বাধা হয়ে দাঁড়ায়। বায়ু দূষণ ধুলোবালি রোগ জীবাণু এবং শারীরিক নানা কারণে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। হারানো উজ্জ্বলতা ফেরাতে অনেকেই বিভিন্ন পণ্য ব্যবহার করেন, যেমন কসমেটিক্স ফেসপ্যাক আরো কত কি!!
এর মাঝে কিছু ভাল পণ্য আছে আবার কিছু খারাপ পণ্য রয়েছে, অনেকেই তা ব্যবহার করেন। অনেকেই এসব ট্রাই করে ক্লান্ত হন অবশেষে ডাক্তারদের শরণাপন্ন হন।
ত্বকের উজ্জ্বলতা ফেরাতে যা করবেন
ডাক্তাররা বা বিশেষজ্ঞরা কিছু ওষুধ অথবা কিছু ক্রিম ব্যবহারের পরামর্শ দেন, কিন্তু এসব পণ্যে কেমিক্যাল থাকায় তা ত্বকের জন্য খুবই ক্ষতিকর বা ক্ষতির কারণ হতে পারে। এসব কেমিক্যালের ঝামেলা এড়িয়ে এর পরিবর্তে বাড়িতে তৈরি করতে পারেন ত্বকের উজ্জ্বলতা ফেরানোর বিভিন্ন উপাদান। আর এসব বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ত্বক উজ্জ্বল করার উপযোগী ফেসপ্যাক, যা আপনি ঘরেই ট্রাই করতে পারেন।
পদ্ধতি 1:
আয়ুর্বেদিক বা প্রাকৃতিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করতে হলে তা কীভাবে তৈরি করতে হয় তা সবার জানা উচিত, আর এগুলো বানানো অনেক সহজ।
- এক চামচ বেসন,
- হাফ চামচ হলুদ গুঁড়া,
- এক চামচ গোলাপ জল
এসব উপাদান মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন তারপর মুখ ও গলায় ফেসপ্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর মুখ ধুয়ে ফেলুন, মনে রাখবেন মুখমন্ডল ধরার জন্য পরিষ্কার ঠান্ডা পানি ব্যবহার করা ভালো এবং এভাবে এক সপ্তাহে দুবার এই ফেসপ্যাক লাগান।
পদ্ধতি 2:
- কয়েক ফোঁটা চন্দনের তেল,
- ১ চা চামচ জোজোবা তেল
- ১ চা চামচ মধু
এসব উপাদান ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এবং ভালো করে মিশিয়ে মুখে লাগান, ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন সম্ভব হলে সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
পদ্ধতি ৩:
১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান, তবে চোখের চারপাশে লাগাবেন না, এরপর মিশ্রণটি লাগিয়ে রাখুন আর ২০ মিনিট মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা বা জেল্লা বাড়াতে পারেন।
পদ্ধতি 4:
কয়েকটা তুলসী পাতার সঙ্গে কয়েকটা নিম পাতা দিয়ে পেস্ট করে নিন, এবং এই পেস্টে ১ চা চামচ হলুদ মিশিয়ে নিন। এবং ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান, মিশ্রণটি শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পদ্ধতি 5:
- ১ টেবিল চামচ চালের গুঁড়োর
- সঙ্গে কয়েক ফোঁটা চন্দন তেল
- আধা চা চামচ চন্দন পাউডার
- এবং ১ টেবিল চামচ গোলাপ জল
এসব উপাদান মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন, এবং পুরো মুখে এই পেস্টটি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। তার পর আরও ১০ মিনিট রেখে মুখ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, এর পর ভালো একটি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, এভাবে সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগালেই ভালো ফল পাবেন।
পদ্ধতি 6:
- ১ চামচ বেসন
- সঙ্গে ২ চামচ দুধ
- এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো
এসব উপাদান ভালোভাবে মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন এবং মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে প্যাকটি কিছুক্ষণ মুখে রেখে দিন, তার পর মুখ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন, আর এভাবে সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
পদ্ধতি 7:
- ২ চামচ অ্যালোভেরা জেল,
- হাফ চা চামচ লেবুর রস
- এবং ১ চা চামচ মধু
উপরের অনুপাতে একটি পাত্রে উপাদান গুলো মিশিয়ে ভালো করে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। পুরো মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, লক্ষ্য রাখবেন চোখের চারপাশে যেন না লাগে, এভাবে সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

Post a Comment