-->

কফিতে চিনির বিকল্প হিসাবে কি খেতে পারেন?

কফিতে চিনির বিকল্প হিসাবে কি মেশাতে পারেন? 

কফি একটু মিষ্টি না হলে ভাল লাগে না আমরা সবাই জানি, কিন্তু এই মিষ্টি অনেকের ক্ষতির কারণ হয়, তবে কফির মিষ্টত্ব বাড়াতে চিনির কিছু স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। এই মিষ্টির বিকল্প কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক।

কফিতে চিনির বিকল্প হিসাবে কি মেশাতে পারেন?


কফির কাপে চুমুক না দিলে ঘুম কাটতে চায় না অনেকেরই অনেকের বেড কফি ছাড়া দিনের শুরুটা যেন ভালো হয় না। আবার দিনে কাজের ফাঁকে কফি না খেলে কাজেও যেন গতি আসে না, অনেক সময় মুন ও চাঙ্গা হয় না। ধোঁয়া ওঠা গরম কফির কাপে চুমুক দিলেই সকল ক্লান্তি কেটে যায় আর সাই সাথে মনও বেশ ফুরফুরে থাকে। তবে, কফির সঙ্গে সঙ্গে যে অত্যধিক  চিনিও যাচ্ছে শরীরে আর নিরবে ক্ষতি করছে আপনাকে, সে দিকটা ভেবে দেখেছেন কি? 

চিনি ছা়ড়া কফি খেতে পছন্দ করেন না বহু মানুষ, আর চিনি ছাড়া কফি অনেকটা টেস্টি হয় না। অনেকেই অন্য খাবারের সঙ্গে চিনি না খেলেও, কফির ক্ষেত্রে সে লোভ ধরে রাখতে পারেন না, কারণ কফি একটু মিষ্টি না হলে ভাল লাগে না। 

তবে কফির মিষ্টত্ব বৃদ্ধি করতে চিনির কিছু স্বাস্থ্যকর বিকল্প রয়েছে, চা খেলে কফির মিষ্টি তো বাড়বে কিন্তু আপনার ক্ষতি হবে কম। চলুন দেখা যাক চিনির বদলে কফিতে আপনি আর কী মেশাতে পারেন?


কফির সঙ্গে মেশাতে পারেন মধু:

কফি সঙ্গে মধু মেশাতে পারেন, কারণ মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ইনফ্লেমেটরি উপাদান সহ আরো অনেক কিছু, ফলে কফির স্বাদে মিষ্টির ছোঁয়া আনা যাবে। সেই সাথে মধু শরীর সুস্থ রাখতেও সাহায্য করে, তাই চিনির বদলে কফিতে মিশিয়ে নিতে পারেন মধু। কফিতে মধু মিশিয়ে নিলে স্বাদেও একটা পরিবর্তন আসবে, এর সাথে আপনি মধুর বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাবেন।


ম্যাপল সিরাপ মেশাতে পারেন:

চিনির অন্যতম বিকল্প হল ম্যাপল সিরাপে, এর কারণ হলো স্বাদে তো বটেই, স্বাস্থ্যগুণেও ম্যাপল সিরাপ ভালো। ম্যাপল সিরাপ এ রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং শরীরের প্রদাহ দূর করার জন্য এন্টি ইনফ্লামেটরি উপাদান, আবার এগুলো একই সঙ্গে প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাই আপনার কফিতে চিনির বদলে ম্যাপল সিরাপ মেশাতে পারেন বিকল্প হিসাবে।


কোকোনাট সুগার ও মিশাতে পারেন: 

ডায়াবিটিস থাকলে চিনির অন্যতম বিকল্প হল কোকোনাট সুগার কারণ হলো নারকেল থেকে তৈরি এই চিনিতে গ্লাইসেমিক ইনডেক্স কম, যা স্বাস্থ্যের জন্য ভালো। কোকোনাট সুগার খুব অল্প পরিমাণ আপনার কফিতে মেশাতে হবে কারণ এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করলেই কফি মিষ্টি হয়। তাই চিনির বিকল্প হিসেবে আপনি ঝুঁকি না নিয়ে কোকোনাট সুগার খেতে পারেন।


তরল স্টেভিয়া ব্যবহার করা যায়:

সিরাপ জাতীয় এই উপাদান এক থেকে দু ফোঁটা কফিতে মিশিয়ে নিলে কফি মিষ্টি হয়ে যায়, ব্যাপার হলো নাস্টেভিয়া গাছের পাতা থেকে সাধারণত এই তরল তৈরি হয়।। তা ছাড়া স্টেভিয়া তরলে ক্যালোরির পরিমাণ কম এবং কার্বোহাইড্রেট একেবারে কম থাকে, তাই এটি খাওয়ার ফলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় নেই, তাই চিনির বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যায়।