-->

চুল উজ্জ্বল করতে চা-পাতার ব্যবহার করতে পারেন

চুল উজ্জ্বল করতে চা-পাতার ব্যবহার করতে পারেন

চুল উজ্জ্বল করতে চা-পাতার ব্যবহার করতে পারেন


শরীর চাঙা রাখার পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে বেশ ভূমিকা রাখে চা সেই সাথে বলিরেখা ও বয়সের ছাপ কমানো এবং চুল উজ্জ্বল ও মোহনীয় করতে চায়ের প্রয়োজন অপূরণীয়।


চা-পাতা

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, বয়সের আগে অনেকেরই ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা পড়ে যায় এবং এই সমস্যা কমাতে ঠাণ্ডা চা পাতার ব্যাগ ত্বকে ব্যবহার করলে উপরকার পাওয়া যাবে। এটা চোখের চারপাশের ত্বককে টান টান করে। বলিরেখা কমাতে এটা সবচেয়ে সহজ উপায় এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যায়।


অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের চারপাশে ফোলাভাব দেখা যায় এবং এই সমস্যার সমাধান করতে চান, তাই চোখের চারপাশের বয়সের ছাপ কমাতে ঠাণ্ডা টি ব্যাগ ব্যবহার করতে পারেন। এটা চোখের চারপাশের ত্বককে টানটান রাখে। এটি চোখ লাগলে এর প্রদাহনাশক উপাদান ও মৃদু ক্যাফেইন চোখ ফোলাভাব কমাতে সহায়তা করে।


‘ব্ল্যাক টি’ চুলে প্রাকৃতিক রং আনে, আর এই ব্ল্যাক টি দিয়ে গোসলের পরে ঠান্ডা চা পাতা দিয়ে চুল ধুয়ে নিন। এটা চুলকে কালো ও চকচকে করে, চাইলে এতে মেহেদি যোগ করে আপনার চুলের রং বাড়াতে পারেন। ব্ল্যাক টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা উন্মুক্ত রেডিকেল থেকে রক্ষা করে। এবং এটি বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে। ‘ব্ল্যাক টি’ দাগের ওপরে ব্যবহার করলে এটা দাগ কমাতে সহায়তা করে, এবং এটি ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে যেন গরম না থাকে। এতে ত্বকের ক্ষতি হবে, তাই টি ব্যাগ ঠান্ডা করে ত্বকে ব্যবহার করতে হয়।