শিশুরা শাকসবজি না খেলে কী খাওয়াবেন
আজকাল অনেক বাচ্চা শাকসবজি খেতে চায় না মোটেই। কিন্তু আমরা সবাই জানি, ভিটামিন ও খনিজের অন্যতম উৎস হচ্ছে শাকসবজি, তাহলে প্রশ্ন হলো বাচ্চারা শাকসবজি খেতে না চাইলে বাবা মা কি করবেন।
চলুন জেনে নেই শাকসবজি আমরা কেন খাই?
খাদ্য উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হচ্ছে ভিটামিন এবং মিনারেল এবং এই দুই উপাদান এর অন্যতম ভান্ডার শাকসবজি, সাই সাথে শরীরের প্রতিদিনের ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটায়। পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থাকে আরও শক্তিশালী করে শাকসবজি, আর এ কারণেই বাচ্চাদের শাকসবজি খাওয়ানোর চেষ্টা করা উচিত।
শর্করা বা কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে আমরা খাইঃ
- ভাত
- রুটি/
- মুড়ি,
প্রোটিনের চাহিদা মেটাতে আমরা খাইঃ
- মাছ/
- মাংস
- /ডিম
- /ডাল
এবং চর্বির চাহিদা মেটাতে আমরা খাইঃ
- ঘি
- মাখন
- তেল
- চর্বি
ঠিক একইভাবে ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটাতে আমরা শাকসবজি খাই।
আপনার শিশু শাকসবজি খেতে না চাইলে নানা ধরনের ফলমূল খাওয়ানোর অভ্যাস করুন, আর এতে আপনার বাচ্চার ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ হবে। ভিটামিন ও মিনারেলের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে তাজা ফলমূল, আর শাকসবজির মতো ফলমূলেও প্রায় সব ভিটামিন বা মিনারেল পাওয়া যায়।
তাছাড়া ফলমূলে শাকসবজির চেয়ে ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট একটু বেশি পাওয়া যায়।
ভিটামিন এ-এর ভালো উৎসঃ
- খোসাসহ আপেল,
- আম,
- লাল আঙুর,
- তরমুজ ইত্যাদি
শাকসবজিতে ভিটামিন এ-এর ভালো উৎসঃ
- লালশাক,
- মিষ্টিকুমড়া,
- পেঁপে,
- কাঁকরোল
তাই আপনার শিশু লালশাক, মিষ্টিকুমড়া, বা শাকসবজি না খেয়ে যদি পরিমাণমতো আপেল বা তরমুজ বা অন্য ফল খায় তাতেও ভিটামিন এ-এর চাহিদা পূরণ হবে।
ভিটামিন সি আছেঃ
- টমেটো,
- ক্যাপসিকাম,
- ব্রকলি,
- লেটুসপাতা
অন্যদিকে বিভিন্ন ফল যেমন -
- পেয়ারা,
- আমলকী,
- আনারস,
- স্ট্রবেরি
ইত্যাদি ফলেও ভিটামিন সি রয়েছে।
আপনার শিশু শাকসবজি খেতে না চাইলে তাকে নানা ধরনের ফলমূল খাওয়ানোর অভ্যাস করাতে হবে, এতে আপনার বাচ্চার ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ হবে। শাকসবজি খাওয়াতে শিশুর জন্য রঙিন সবজি রান্না করতে হবে, আর এগুলো খেলে কী উপকার, না খেলে কী ক্ষতি, তা আপনার শিশুকে বোঝাতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষ সব মিলিয়ে ৪০০ গ্রামের মতো শাকসবজি ও ফলমূল খেলেই সারা দিনের শরীরের ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ হয়ে যায়, তাই প্রতিদিন ৪০-৫০ গ্রাম ফলমূল সবার খাওয়া উচিত।
শাকসবজি রান্না করা হয় বলে কিছু পুষ্টিগুণ নষ্ট হয়, কিন্তু ফলমূল সরাসরি খাওয়া হয়। তাই এর পুষ্টিগুণ অক্ষত থাকে, আর তাই আপনার বাচ্চা শাকসবজি খেতে না চাইলে পরিমিত এবং প্রয়োজন মতো ফলমূল খাওয়ান।
কিছু সতর্কতা মেনে চলা ভালো যেমন, অতিরিক্ত শাক খেলে বাচ্চার পেটের পীড়া হতে পারে এবং রাতের খাবারে শাক না খাওয়া উত্তম, আর এতে অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

Post a Comment