কোন ত্বকে কেমন সানস্ক্রিন লাগাবেন
কোন ত্বকে কেমন সানস্ক্রিন লাগাবেন জেনে নিন
ত্বকে আর কিছু দিন বা প্রসাধনী ব্যবহার করেন বা না দিন সবসময় সানস্ক্রিন দিতেই হবে, তবে সানস্ক্রিনেরও রকমভেদ রয়েছে তাদের উৎপাদনের উপাদান এর উপর। ত্বকের সঙ্গে মানানসই বা ত্বকের সঙ্গে সুট করে এমন সানস্ক্রিন নির্বাচন করা খুব জরুরি, যেমন ধরুন সানস্ক্রিনের গায়ে এসপিএফ ৩০ বা ৫০ এমন লেখা থাকে।
সানস্ক্রিনের এই এসপিএফ ত্বককে ইউভি-বি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা দেয় আর ইউভি-এ রশ্মির সুরক্ষা নিশ্চিত করে পিএ+, পিএ++, পিএ+++ বা ব্রড স্পেকট্রাম।
সানস্ক্রিন সাধারণত দুই রকমের হয়, যেমন কেমিক্যাল ব্লকিং ও ফিজিক্যাল বা মিনারেল ব্লকিং। এই দুই ধরনের সানস্ক্রিন পাওয়া যাবে, এখন প্রশ্ন হলো কেমিক্যাল সানস্ক্রিনগুলো কাজ কিভাবে করে বা কিভাবে ত্বকের সুরক্ষায় ব্যাবহার হয়?
চলুন জানা যাক - ইউভি রশ্মিকে ত্বকে শোষণ করে নেয় ও পরে ছেড়ে দেয়,
এই ধরনের পণ্যের প্রধান উপাদান হলো:
- অ্যাভোবেনজন,
- অক্সিবেনজন,
- অক্টিসালেট,
- অক্টোক্রাইলিন,
- হোমোসালেট ও
- অক্টিনোক্সেট
সানস্ক্রিন ত্বকের ওপর বসে থাকে আর ইউভি রশ্মিকে প্রতিফলিত করে, এবং এর প্রধান উপাদান জিংক অক্সাইড ও টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং আরো কিছু উপাদান।
আপনারা আরো জানবেন যে, এছাড়া আরও আছে মিক্সড সানস্ক্রিন, আর এতে কেমিক্যাল ও মিনারেল সানস্ক্রিনের উপাদানগুলো একসঙ্গে মিশ্রণ করা থাকে। বাজারে অনেক সানস্ক্রিন পাওয়া যায়, তবে বর্তমানে এই ধরনের সানস্ক্রিনের জনপ্রিয়তা অনেক।
শুষ্ক ত্বক এ কেমন সানস্ক্রিন?
শুষ্ক ত্বকে ক্যামিকেল সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এবং এক্ষেত্রে এ সকল সানস্ক্রিন এর মধ্যে সেরামাইড, হায়ারুলাইড অ্যাসিড আছে কি-না সেটা দেখে নিন।
তৈলাক্ত ত্বক এ কেমন সানস্ক্রিন?
আপনারা জানেন যে, তৈলাক্ত ত্বকে ঘাম হয় প্রচুর, এর তাই এ ধরনের ত্বকে সানস্ক্রিন ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, তাই আপনার তৈলাক্ত ত্বক এ জেল ও ম্যাটিফায়িং সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
সংবেদনশীল ত্বক বা সেনসিটিভ ত্বক এ কেমন সানস্ক্রিন?
ব্রণপ্রবণ ত্বকে বা যাদের ঘন ঘন ব্রণ হয় তাদের অয়েল-ফ্রি ফর্মুলার, নন-কমেডোজেনিক মিনারেল সানস্ক্রিন ব্যবহার করলে ভালো হবে আর সংবেদনশীল ত্বকের জন্যও মিনারেল মুক্ত সানস্ক্রিন ব্যবহার উচিত। অর্থাৎ এ ধরনের ত্বকে জিংক অক্সাইড বা টাইটেনিয়াম ডাইঅক্সাইড–সমৃদ্ধ এবং সুগন্ধমুক্ত সানস্ক্রিন ব্যবহার উচিত বা ব্যাবহার করলে ভালো।
বাজারে এখন নতুন প্রজন্মের কিছু সানস্ক্রিন পাওয়া যায় এবং এই সানস্ক্রিন ব্যবহার উচিত। সানস্ক্রিন ব্যবহার এ সতর্ক হওয়া উচিত কিন্তু এই সানস্ক্রিন ব্রণপ্রবণ ও সংবেদনশীল ত্বকে ব্যবহার উপযোগী।
কেউ যদি ব্রণপ্রবণ ত্বকের জন্য এমন সানস্ক্রিন ব্যবহার করেন যেগুলোতে ডক্সিসাইক্লিন, অ্যাকুটেন বা ট্রেটিনোইন আছে, বা এগুলো ব্যবহার করে থাকেন, সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, এবং এর কারণ হলো, এই ধরনের ত্বক ভালো করার জন্য ত্বক ফটোসেনসেটিভ হয়। বা ত্বক আলোর প্রতি সংবেদশীল হয়ে পড়ে।

Post a Comment