নির্দিষ্ট সময়ে আমাদের ঘুম কেন ভেঙে যায়
নির্দিষ্ট সময়ে আমাদের ঘুম কেন ভেঙে যায়, জানেন কি?
অনেকেই আছেন যারা এক ঘুমেই রাত পার করেন, আবার অনেকের রাতে ঘুমই আসতে চায় না অনেক চেষ্টা করেও। কারও কারও আবার রাতে তাড়াতাড়ি ঘুম আসে, কিন্তু সেটা টানা থাকে না, হয়তো মাঝরাতে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। তখন আর কিছুতেই ঘুম আসতে চায় না, এটা তার একটা বড় সমস্যা এর কারণ হয়। রাতে একটা নির্দিষ্ট সময়েই যে ঘুমটা ভেঙে যায়, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক, নাকি এর অন্য কোনো কারণ আছে? জানেন কি সেটা?
ঘুম কেন ভেঙে যায়?
বিশেষজ্ঞরা বলেন, রাতে নির্দিষ্ট একটি সময়ে ঘুম ভেঙে যাওয়া কিন্তু চিন্তার বিষয়, আর নিয়মিত এমনটা হলে আপনার শরীর কিংবা মনের ভিতরে কোনো রোগ বাসা বাঁধতে পারে, ভেবে দেখা দরকার, তাই এ ব্যাপারে সতর্ক হোন এখনই।
রাত ১১টা থেকে ১টা:
রাত ১১টা থেকে ১টা, এই সময়ের মধ্যে যদি স্বাভাবিকভাবে আপনার ঘুম ভেঙে যায় তাহলে তা আপনার ক্ষতির কারণ হতে পারে। সাধারণত মানসিকভাবে হতাশ হলে এভাবে ঘুম ভেঙে যায়, আর এই সময়ের ঘুম ফিরে পেতে হলে ক্ষমা করতে শিখুন, চাপ মুক্ত থাকুন, অবশ্যই নিজেকে ভালোবাসতে জানুন।
রাত ১টা থেকে ৩টা:
রাত ১টা থেকে রাত ৩টা, এই সময়ের মধ্যে ঘুম ভাঙা মানে শরীরের নানা রকমের অসুখে ভোগা। যারা অল্পতে রেগে যান এবং নিজেদের রাগের উপর যাদের কোনো নিয়ন্ত্রণ নেই এমন অনেক মানুষ আছে। তাদের এই সময়ে ঘুম ভেঙে যায়, আর এ কারণে ঘুমাতে যাওয়ার আগে ঠান্ডা পানি পান করুন, পারলে নিজের আবেগের উপর একটু নিয়ন্ত্রণ করতে শিখুন।
৩টা থেকে ভোররাত ৫টা:
৩টা থেকে ভোররাত ৫টা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অনেকেই এই সময়ের মধ্যে ওঠার পরামর্শ দিয়ে থাকেন, তবে আচমকা ঘুম ভেঙে গেলে তা ক্ষতিকর। এতে ফুসফুসের পক্ষে খারাপ হতে পারে, আবার এমন সময় মনে অবসাদ আসার প্রবণতা বেশি, তাই এই সময়ে উঠলে সবার আগে দীর্ঘ নিশ্বাস নিন। ধ্যানের মাধ্যমে মনে আত্মবিশ্বাস আনুন এবং সেই সাথে ভবিষ্যত নিয়ে আশাবাদী হতে শিখুন।
ভোর ৫টা থেকে সকাল ৭টা:
ভোর ৫টা থেকে সকাল ৭টা, মনে এই সময়ের ঘুম ভাঙার অর্থ আপনার মনে অনেক দ্বিধা রয়েছে, আপনার গতে বাঁধা জীবন।
সেই জীবনেই অভ্যস্ত আপনি, তাই ঘুম ভাঙার পর শরীরচর্চা করুন আর প্রয়োজনে ভালো করে প্রাতরাশ সারুন। এতে আপনার প্রতিদিনের প্রাতঃকৃত্য ভালো হবে আর সারাদিন শরীর এবং মন দুইই ভালো থাকবে, থাকবেন আপনি সুস্থ।

Post a Comment