পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম আখরোট খান নিয়মিত
পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম আখরোট খান নিয়মিত
আখরোট অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ। পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম স্বাস্থ্যের জন্য বেশ ভালো, তাই অনেকেই এমনিই আখরোট খান। খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি আখরোট এ রয়েছে প্রচুর স্বাস্থ্য গুণ, তাই সেই কারণে মস্তিষ্কের উন্নতির জন্য আমাদের সবার আখরোট বাদাম নিয়মিত খাওয়া উচিত।
মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আখরোট, মজার ব্যাপার হলো আখরোটের আকৃতিও দেখতে মানুষের মস্তিষ্কের মতো।
আখরোট হল পুষ্টিগুণ সমৃদ্ধ এক বাদাম, যা ওমেগা-৩ ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এবং এগুলো মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে। পাশাপাশি হৃদ্রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, অন্যান্য স্বাস্থ্যের জন্য ভালো উপাদান এবং ভিটামিন রয়েছে, তাই এই আখরোট কে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়।
আখরোট সাধারণত স্যালাড, পাস্তা, স্যুপের মতো হালকা খাবার হিসেবে খাওয়া হয়। এটি প্রতিদিনের খাবারেও যোগ করা যায়, সেই সাথে আখরোট থেকে তেল সংগ্রহ করা হয়। আখরোট প্রায়শই সালাদ ড্রেসিংয়ে বা এমনিতেও ব্যবহৃত/খাওয়া হয়।
আখরোট থেকে ব্যয়বহুল রান্নার তেল তৈরি করা হয় যা আপনার ত্বক ও চুলের যত্নের জন্যও ভাল। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় এই বাদাম যোগ করতে পারেন, তাই এখানে আখরোট খাওয়ার কিছু উপকারিতা দেওয়া হলো।
মস্তিষ্কের এক্সকজ জন্য উপকারী
আখরোটে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ও সেই সাথে মস্তিষ্কের কার্যকারিতা ভালো করতে সাহায্য করে।
আখরোটে উপস্থিত পুষ্টি উপাদান মানসিক চাপের অনুভূতি কমায়। আখরোটে বেশ কিছু পুষ্টি আখরোট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে বেশ কার্যকর, কারণ গবেষণায় দেখা গিয়েছে, আখরোট খেলে ভুলে যাওয়া কমে যায়। গবেষণায় দেখা গিয়েছে, এটি খেলে এমনকি আলজাইমার রোগের ঝুঁকিও কমে যায়।
আখরোটে হার্টের স্বাস্থ্য ভালো করতে পারে।
আখরোট শরীর থেকে খারাপ চর্বি দূর করতে সাহায্য করে কারণ এতে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এর মধ্যে থাকা উপাদান ধমনীতে ফ্যাটি জমা প্রতিরোধ করে। যার ফলে হার্ট সুস্থ রাখে এবং সেই সাথে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়।
আখরোটের অন্যান্য উপকারিতা জেনে নেই:
আখরোটে রয়েছে খনিজ উপাদান
- ক্যালসিয়াম
- ম্যাগনেসিয়াম
এগুলো শরীরের হাড় গঠনের জন্য উপকারী এবং আপনার পেশি শক্তিশালী রাখার জন্য প্রয়োজনীয় উপাদান।
আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এতে
- হজম এর জন্য খুব ভালো,
- রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে
আখরোট খেলে ওজন কমে কারণ এতে পটাশিয়াম, জিংক, ক্যালসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থে পরিপূর্ণ । তাছাড়া আখরোট এ থাকা উপাদান ত্বক নরম ও চকচকে করতে, চুল পড়া রোধেও চমৎকার ভূমিকা রাখে।

Post a Comment