ভ্যাপসা গরমে ত্বকের যত্ন নিতে কি করবেন
ভ্যাপসা গরমে ত্বকের যত্ন নিতে কি করবেন
গরমকালে প্রচুর ভ্যাপসা গরম পড়ে, আর গরমের সঙ্গে থাকে পরিবেশের আর্দ্রতা, এর ফলে এই আবহাওয়ায় বা গরমকালে ত্বকে দেখা দেয় নানা সমস্যা।
ত্বকের ঘর্মগ্রন্থি নিঃসরিত ঘাম তৈরি করে যখন গরমের সঙ্গে বায়ুমণ্ডলে আর্দ্রতা বেশি থাকে এবং এর ফলে ঘামাচি দেখা দেয়। এ ছাড়া, ঘামে বিভিন্ন ত্বক এর সমস্যা দেখা দেয় যেমন ডার্মাটাইটিস, ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত ত্বকের রোগ। শিশুরা গরমে ব্যাকটেরিয়াজনিত বিভিল্ল রোগে বেশি আক্রান্ত হয়, এর মধ্যে অন্যতম ত্বক সমস্যা যা সামার বয়েল নামে পরিচিত।
সেই সাথে গরমে এগুলো বিস্তার লাভ করে, যেমন ব্যাকটেরিয়াজনিত ত্বকের রোগ যেমন:
- ইমপেটিজেম,
- ফলিকুলাইটিস,
- ইরাইসিপেলস,
- ফারাঙ্ককেল,
- কারবাঙ্কেল ইত্যাদি।
পানিশূন্যতার পরিমাণ নির্ভর করে, আসলে একজন ব্যক্তি কী পরিমাণ শারীরিক পরিশ্রম করেন তার উপর আর গরমে পানিশূন্যতার কারণে ত্বকের ক্ষতি হয় অনেক। গরমকালে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বলতা হারায়, তাই পপ্রচুর পানি খাওয়া উচিত, এবং আপনার কতটুকু পানি পান করা উচিত তা নির্ভর করবে আবহাওয়ার ধরনের ওপর।
- পানিশূন্যতায় বা পানিস্বল্পতায় চোখের ক্লান্তি দৃশ্যমান হয় এবং চোখের চারপাশে কালো দাগ দেখা দিতে পারে, তাহলে প্রশ্ন হলো, ভ্যাপসা গরমে ত্বকের যত্নে কী করা উচিত বা কি করবেন।
- দুই-তিন ঘণ্টা পরপর পরিস্কের পানি দিয়ে মুখমণ্ডল ধোয়া দরকার এবং ত্বক পরিষ্কার করার জন্য ওয়াটার বেজড ফেসওয়াশ ব্যবহার করা ভালো বা ক্লিনজার ব্যবহার করতে পারেন।
- সূর্যরশ্মি বা অত্তাধিক গরমে ত্বকে পানিশূন্যতা সৃষ্টি করে সেই সাথে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় তাই গরমে সরাসরি সূর্যরশ্মির সংস্পর্শে না যাওয়া ভালো।
- দিনের বেলা বাসা থেকে বাইরে যেতে হলে বিভিন্ন সুরক্ষা ব্যবহার করা প্রয়োজন যেমন সানব্লক ক্রিম, ছাতা, হ্যাট, সানগ্লাস ইত্যাদি ।
- গোসলের পর সানব্লক ক্রিম ব্যবহার করা উচিত, হাঁ, মনে রাখবেন, অবশ্যই তা ত্বকের ধরন বুঝে দিতে হবে।
- ত্বকে পানিশূন্যতা দেখা দিতে পারে যদি আপনি অতিরিক্ত ক্ষারজাতীয় সাবান দিয়ে গোসল করেন।
গরমকালে অতিরিক্ত মেকআপ করা থেকে বিরত থাকা দরকার এবং শুধু ওয়াটার বেজড মেকআপ ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্কতা থেকে রেহাই পাবে আর ফাউন্ডেশন ব্যবহার করলে একই রকম ব্যাবহার করা ভালো।
গরমকালে সাত-আট ঘণ্টা ঘুমানো উচিত কারণ গরম আবহাওয়ায় পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম না হলে, স্লিপ সাইকেল ব্যাহত হয়, আর এর প্রভাব ত্বকে পড়ে এবং ত্বক হয়ে পড়ে নিষ্প্রভ বা প্রানহীন।
গরমকালে ট্যালকম পাউডার ব্যবহার করবেন না কারণ পাউডার আমাদের ঘর্মগ্রন্থির মুখ বন্ধ করে দেয়, যার ফলে ত্বকের সংক্রমণের ঝুঁকি বেড়ে ও ঘামাচিসহ ত্বকের অন্যান্য সমস্যা যায়।
যদি টেনশন ফ্রি থাকেন, তবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে, তাই সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত, কারণ কেউ যদি টেনশন ফ্রি থাকেন, অন্য অঙ্গপ্রত্যঙ্গের মতো ত্বকের কোষগুলোও রিলাক্সড থাকে।
খাদ্যতালিকার সুষম খাবার খাওয়া দরকার কারণ ত্বকের যত্নে সার্বিক খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রচুর পানি পান করা প্রয়োজন সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য। মনে রাখবেন দুই-এক ঘণ্টা পরপর পরিমিত পরিমাণে পানি পান করা ভালো, একবারে বেশি পরিমাণ পানি পান না করে।

Post a Comment