ড্রাগন ফল খাওয়ার কিছু উপকারিতা
ড্রাগন ফল খাওয়ার কিছু উপকারিতা জেনে নেওয়া যাক।
ড্রাগন ফল বিদেশি হলেও দ্রুতই আমাদের দেশে পরিচিতি লাভ করেছে, আর এটি আসলে এক ধরনের ক্যাকটাস ভিত্তিক ফল। ড্রাগন ফল খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এটি আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আর সেইসঙ্গে কমায় ক্যান্সারের ঝুঁকিও।
আকর্ষণীয় ও সুস্বাদু এই ফলের চাহিদা আমাদের দেশে বেড়েই চলেছে কারণ এর রয়েছে নানাবিধ উপকারিতা। ড্রাগন ফল কেটে খাওয়ার পাশাপাশি বিভিন্নভাবেই আপনি খেতে পারেন যেমন স্মুদি, মিল্কশেক, সালাদ ইত্যাদি। এছাড়াও আরো অনেক কিছু তৈরি করেও খেতে পারেন এই ফল দিয়ে। চলুন জেনে নেওয়া যাক ড্রাগন ফলের কিছু উপকারিতা-
১. ড্রাগনের পুষ্টি:
ড্রাগন ফলে ক্যালোরি থাকে অনেক কম এবং এতে থাকে পর্যাপ্ত পরিমাণ ডায়েটরি ফাইবার।
এক কাপ ড্রাগন ফলে থাকে-
- ১৩৬ ক্যালোরি,
- ৩ গ্রাম প্রোটিন,
- ৭ গ্রাম ফাইবার,
- আয়রনের মাত্রা ৮ শতাংশ,
- ম্যাগনেসিয়ামের মাত্রা ১৮ শতাংশ,
- ভিটামিন-সি এর মাত্রা ৯ শতাংশ,
- ভিটামিন-ই এর মাত্রা ৪ শতাংশ
- এবং ফ্যাট একেবারে থাকেই না।
২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: ড্রাগন হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল হলো এই ড্রাগন ফল, আর এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে
- ফ্ল্যাভোনয়েড,
- ফেনোলিক অ্যাসিড
- এবং বিটাসায়ানিন
অ্যান্টিঅক্সিডেন্টে এবং এসব প্রাকৃতিক উপাদানগু আমাদের কোষগুলোকে ফ্রি ব়্যাডিক্যাল থেকে রক্ষা করে, সেই সাথে এটি ক্যান্সার ও অকালে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা থেকে বাঁচাতে পারে।
৩. ডায়াবেটিসের ঝুঁকি কমায়:
ড্রাগন ফল ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে কাজ করে, কারণ এতে থাকে পর্যাপ্ত ফাইবার। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে এবং নিয়মিত ড্রাগন ফল খেলে ডায়াবেটিস থেকে দূরে থাকা যায়।
তাই যারা ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন বা ডায়াবেটিস হতে রক্ষা পেতে চান তারা নিয়মিত ড্রাগন ফল খেতে পারেন অথবা নিয়মিত আপনার ডায়েটে এই ফলটি অন্তর্ভুক্ত করতে পারেন।
৪. ক্যান্সারের ঝুঁকি কমায়:
নিয়মিত ড্রাগন ফল খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে কাজ করে, এর কারণ এতে আছে ক্যান্সারবিরোধী উপাদান, বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে কাজ করে ড্রাগন ফল।
ড্রাগন ফলে থাকে প্রচুর ভিটামিন সি, আর তাই এই ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দ্রুত, সেই সাথে এটি ক্যান্সার ছাড়াও আলঝাইমার্স, পারকিনসন ইত্যাদি এর ঝুঁকি কমায়।
৫. হজমের জন্য অত্যন্ত উপকারী:
হজমের জন্য অত্যন্ত উপকারী হলো ড্রাগন ফল কারণ ড্রাগন ফল আমাদের শরীরের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে।
যে কারণে হজম ক্ষমতাও ভালো হয় এবং এই ফল এ ফাইবার সমৃদ্ধ হওয়াতে পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে। তাই হজমশক্তি ভালো রাখতে চাইলে অথবা হজমে উপকার পেতে সকল এর-ই নিয়মিত ড্রাগন ফল খাওয়া দরকার।

Post a Comment