চিনাবাদাম কোনো এতো উপকারী
চিনাবাদাম কোনো এতো উপকারী, জানেন কি?
চিনাবাদাম ছোট বড় অনেকেরই বেশ পছন্দের খাবার। বিশেষ করে বিকেলে পার্কে বা এদিক–সেদিক বেড়াতে বের হলে বা ঘরে বসে চিনাবাদাম খেতে বেশ ভালো লাগে। অনেকে আবার চিনাবাদাম এতই পছন্দ করেন যে, চানাচুর থেকে বেছে বেছে বাদামগুলো আগেই তুলে খেয়ে নেন। আর যারা স্বাস্থ্য সচেতন, কেউ কেউ আবার ভেজানো বাদামও খান, কেউ আবার কাঁচা বাদাম খান। আবার অনেকের ধারণা এই যে, বাদাম খেলে মেদ বাড়ে, বা এর মাঝে ফ্যাট আছে। বাদামে যে স্নেহপদার্থ বা প্রোটিন রয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পুষ্টিবিদদের মতে, বাদামে যে ফ্যাট আছে, সেই ফ্যাট যথেষ্ট স্বাস্থ্যকর ও ভালো।
বাদাম এর মাঝে যেহেতু অনেক পুষ্টিগুণ আছে এ কারণে নিয়মিত পরিমিত পরিমাণে বাদাম খেলে তা স্বাস্থ্যকর হবে এবং এটি সবার খাওয়া উচিত। দেহের ওজন নিয়ন্ত্রণ থেকে শুরু করে হৃৎপিণ্ডের স্বাস্থ্য, যকৃত, কিডনী এ সব কিছু ভালো থাকে নিয়মিত বাদাম খেলে, এই তথ্য জাপান পাবলিক হেল্থ সেন্টার এর গবেষণায় দেখা গেছে।
বাদামের মধ্যে যে উপাদান গুলো রয়েছে তা জেনে নেওয়া যাক:
প্রোটিন:
উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম উৎস হল চিনাবাদাম এবং প্রতি ১০০ গ্রাম বাদাম থেকে প্রায় ২৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়, তবে শুধু বাদাম ভাজা না খেয়ে বাদাম দিয়ে তৈরি অন্য খাবার ও খাওয়া যায়। এর মধ্যে আছে
- পিনাট বাটার,
- বাদামের তেল,
- বাদামের এটা
কার্বোহাইড্রেট:
যারা ওজন নিয়ন্ত্রণে কাজ করছেন অর্থাৎ কম ক্যালোরির খাবার খেতে চান, তারা ওজন নিয়ন্ত্রণে বাদাম খেতে পারেন। এ ছাড়াও ডায়াবেটিস সহ অন্যান্য রোগীদের জন্যেও বাদাম উপকারী, এর কারণ বাদামে গ্লাইসেমিক ইনডেক্সের মান অনেকটাই কম, তাই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় বাদাম যুক্ত করতে পারেন।
ভিটামিন ই:
বাদাম ত্বক এবং চুলের স্বাস্থ্যও ভাল রাখে এবং বাদামে থাকা ভিটামিন ই আমাদের দেহে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমাতে সাহায্য করে, তাই বাদাম খেতে পারেন।
ম্যাগনেশিয়াম:
আমাদের শরীরের বিভিন্ন পেশিকে কার্যকর রাখতে ও ভালো রাখতে ম্যাগনেশিয়াম অত্যন্ত প্রয়োজনীয় ও অত্যাবশকীয় একটি উপাদান এবং শরীরে বিভিন্ন উৎসেচকের কাজ ঠিক রাখতেও সাহায্য করে। তাই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বাদাম আপনার জন্য উপকারী হতে পারে। সেই সাথে আমাদের শরীরে শক্তির জোগান দিতে পারে এই বাদাম।
ফোলেট:
বাদামের মধ্যে ফোলেট উপাদানটি যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং ফোলেট আমাদের দেহের কোষের বিভাজন বা নতুন কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে, স্নায়ু ভালো রাখতে এবং হাড় মজবুত করতে বাদাম খেতে পারেন।

Post a Comment