প্রতিদিন চুল ধোয়া কি চুলের জন্য ভালো?
প্রতিদিন চুল ধোয়া কি চুলের জন্য ভালো হবে চলুন জেনে নেই?
গোসলের সময় চুল ভেজানো এক কথা। আর শ্যাম্পু দিয়ে ধোয়া আরেক কথা, তবে চুল চিটচিটে, তৈলাক্ত বা ধরতে অপরিষ্কার লাগলে ধুয়ে ফেলা খুব জরুরি।
তবে চুল দেখতে মলিন বা নির্জীব লাগলে ধুয়ে নেওয়া সহজ সমাধান, তবে চুল ভালো রাখতে প্রতিদিন ধোয়া কতটা কার্যকর সে বিষয়ে ভেবে দেখা প্রয়োজন।
“চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ব্যক্তিগত যত্নের প্রয়োজন রয়েছে যা আপনার চুল ভালো রাখে, আর চুল ধোয়ার ক্ষেত্রে পার্থক্যও সৃষ্টি করে।”
আমাদের মধ্যে প্রচলিত সাধারণ ধারণা হল, পরিষ্কার রাখতে প্রতিদিন চুল ধোয়া উচিত, তবে আসল কথা হলো বাস্তবে প্রতিদিন চুল ধোয়া সবার জন্য প্রযোজ্য নয়।
অনেক বেশি ঘাম হয় এমন কাজে যারা ব্যস্ত থাকেন অথবা দূষণের সংস্পর্শে যান এমন ব্যক্তিদের ঘন ঘন চুল ধুতে হয়, আর সবচেয়ে ভালো হয় যদি নিজের সুবিধা অনুযায়ী চুল ধোয়ার রুটিন তৈরি করা যায়, সেট ভালো।
অধিকাংশ মানুষই সপ্তাহে দুতিন বার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে থাকেন, আর চুলের প্রাকৃতিক আর্দ্রতা ও কোমলতা ধরে রাখতে তেল ব্যবহার করা দরকার, অবশ্য তা নির্ভর করে চুলের ধরনের উপর।
বয়স বাড়ার সাথে সাথে চুলের তেলগ্রন্থির কার্যকারিতা হ্রাস পায়, এটার একটা ব্যালান্স হয়, তাই চুল ধোরায় সাথে মাথার তেল দেওয়ার সামঞ্জস্য বজায় রাখতে হবে।
অতিরিক্ত ও ঘন ঘন চুল ধোয়া চুলের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে, এতে চুলের প্রাকৃতিক তেল হ্রাস পায়, চুলের শুষ্কতা বাড়ে ও চুল ভঙ্গুর ও আগা ফাটার সমস্যা দেখা দিতে পারে।
কখন চুল ধুতে হবে তা নির্ভর করবে চুলের অবস্থা ও দেখতে কেমন লাগছে সেটার ওপর, আর চুল চিটচিটে, তৈলাক্ত বা ধরতে অপরিষ্কার লাগলে চুল ধুয়ে ফেলা জরুরি।
চুল ধোয়ার সার্বজনিন কোনো নিয়ম নেই, নিজের চুলের অবস্থা বিবেচনা করে সে অনুযায়ী চুল ধোয়ার রুটিন ঠিক করতে হবে, এছাড়া ও জীবনধারা ও আবহাওয়ার অবস্থা বিবেচনায় রাখা জরুরি।

Post a Comment