-->

বাতের ব্যথা এর জন্য কোন খাবারগুলো দায়ী

বাতের ব্যথা এর জন্য কোন খাবারগুলো দায়ী

বাতের ব্যথা এর জন্য কোন খাবারগুলো দায়ী



শীতে তো বটেই, বর্ষাতেও অনেকে সময়ে বাড়ে বাতের ব্যথা আর এজন্য দায়ী কিছু কিছু খাবার, অনেকেই ভোগেন এই সমস্যায়। এমনটি হলে তাহলে দ্রুত নিজের খাদ্যতালিকা থেকে বাদ দিন কিছু কিছু খাবার আর জেনে নিন, কোন কোন খাবার খাওয়া কমালে বা বাদ দিলে বাতের ব্যথা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকতে পারে।

ডিমের কুসুম: 
ডিম খুবই পুষ্টিকর, কিন্তু এর কুসুমে আছে অ্যারাকিডনিক অ্যাসিড, এর মানে হলো এই ফ্যাটি অ্যাসিড বাতের ব্যথা বাড়িয়ে দিতে পারে। 
যারা অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, তারা ডিমের কুসুম খাওয়া থেকে দূরে থাকুন, তাহলে উপকার পাবেন, তবে ডিমের সাদা অংশ খেতে পারেন।

কর্ন অয়েল: 
ভুট্টার তেলে থাকে প্রচুর পরিমাণে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য খুব ভালো নয়, যাদের বাতের ব্যথা আছে। বেশি ওমেগা-৬ অ্যাসিড গ্রহণে শরীরে প্রদাহ বাড়ে, তবে এটাও ঠিক যে খাদ্যতালিকা থেকে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বাদ দেওয়া যাবে না কারণ এর অনেক উপকারে দিক রয়েছে। যাদের বাতের ব্যথা আছে তাদের এ জাতীয় খাবার এ কারণে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে।

দুগ্ধজাতীয় খাবার: 
যাঁদের বাতের ব্যথা আছে, বিশেষ করে কোমরে যাঁদের ব্যথা হয়, তাঁদের দুগ্ধজাতীয় খাবার গ্রহণের পর প্রদাহ বেড়ে যায় আর এর কারণ হলো দুগ্ধজাতীয় খাবারে প্রচুর প্রোটিন থাকে। এই প্রোটিন অস্থিসন্ধির আশপাশে যে টিস্যু আছে তাতে অস্বস্তি তৈরি করে, এবং আরেকটি ব্যাপার হল অ্যালার্জিতে ভোগা ব্যক্তিদের দুগ্ধজাতীয় খাবার খেলে প্রদাহ বেড়ে যায়।

চিনিযুক্ত খাবার: 
অতিরিক্ত মিষ্টি খাবার সব ধরনের ব্যথা বাড়িয়ে দেয়, কেননা ব্যথার অন্যতম কারণ সাইটোকাইনস, আর চিনি সাইটোকাইনের মাত্রা বাড়িয়ে দেয়। 
সাইটোকাইনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ব্যথা বেড়ে যায়, তাই রোজকার চিনিজাতীয় খাদ্য, যেমন সোডা, কেক, পেস্ট্রি বেশি পরিমাণে খেলে অস্থিসন্ধিতে ব্যথা বা আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।

রেড মিট: 
রেড মিট এ রয়েছে পিউরিন নাইট্রাইট এবং রেড মিট এই সি-রিঅ্যাকটিভ প্রোটিনের লেভেলও বাড়িয়ে দিতে পারে, ফলে বাতের ব্যথা বাড়ে। রেড মিট এর আরো কিছু ক্ষতিকর দিক রয়েছে, তাই যাদের আর্থ্রাইটিস বা অস্থিসন্ধিতে ব্যথা রয়েছে তাদের রেডমেড পরিহার করা উচিত অথবা একান্ত প্রয়োজন হলে পরিমাণে কম পরিমাণ গ্রহণ করা উচিত।