সুপারফুড চিয়া সিডের পুষ্টিগুণ ও উপকারিতা
সুপারফুড চিয়া সিডের পুষ্টিগুণ ও উপকারিতা কি?
আজকাল বেশিরভাগ মানুষ, বিশেষ করে শহরের মানুষ স্বাস্থ্যসচেতন, আর এ সকল মানুষের মধ্যে চিয়া সিডের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে।
ওজন ঝরাতে বিভিন্ন উপায় এ যেমন পুডিং হোক কিংবা স্যালাডের বা লেবু-মধু পানির সঙ্গে চিয়া সিড খান কেউ কেউ, কারণ চিয়া সিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আরো অন্য উপাদান।
এতে আরও আছে:
- কোয়েরসেটিন,
- কেম্পফেরল,
- ক্লোরোজেনিক অ্যাসিড
- এবং ক্যাফিক অ্যাসিড
এছাড়াও এই চিয়া সিড পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার সহ অনেক পুষ্টিগুণ থাকে ভরপুর মাত্রায় যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও চিয়া সিড দারুণ উপকারী, তাছাড়া ফ্যাট কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, শরীর চাঙ্গা রাখতেও সাহায্য করে চিয়া সিড দারুণভাবে, আর তাই এটি এত ভালো।
শুধু স্বাস্থ্যরক্ষাই নয়, ত্বকের পরিচর্যাতেও এই চিয়া সিডের জুড়ি মেলা ভার, যেমন এই সিড ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরাতে এবং ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।
যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা চিয়া সিড ব্যবহার করে উপকার পেতে পারেন, এ ছাড়া আপনার ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও কাজে আসে এই চিয়া সিড। চিয়া সিড দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুন সব ফেস প্যাক। নিয়মিত ব্যাবহার করতে পারেন এটি আর তাতেই হতে পরে ত্বকের হাজারটা সমস্যার সমাধান।
চিয়া সিড দিয়ে কীভাবে ফেসপ্যাক বানাবেন?
প্যাক:১: চিয়া, মধু দিয়ে অলিভ অয়েলের প্যাক:
চিয়া সিড অল্প পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট, এবং এর পর তা পানি থেকে তুলে ছেঁকে নিন। তারপর এর সঙ্গে মধু আর অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন, এবং এ বার তা মুখে লাগিয়ে মালিশ করুন বা ম্যাসেজ করুন।
শুকনো হলে হালকা গরম পানিতে ত্বক ধুয়ে নিন, তবে ভালো উপকার পেতে এর পর কিন্তু মুখে এক টুকরো বরফ ঘষে নিতে ভুলবেন না, কারণ এতে ত্বকের দাগছোপ দূর হবে ও জেল্লাও বাড়বে।
প্যাক 2: চিয়া এর সঙ্গে ওট্স আর টক দইয়ের প্যাক:
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে খুব ভাল কাজ করে এই চিয়া এর সঙ্গে ওট্স আর টক দইয়ের প্যাক। চিয়া সিড আগে পানিতে ভিজিয়ে রাখুন, এবং এর পর তা পানি থেকে তুলে নিন। তারপর এর সঙ্গে টক দই, ওট্স আর মধু ভাল করে মিশিয়ে নিন ও তা মুখে লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। ত্বক এ এটি শুকিয়ে গেলে ধুয়ে নিন পানি দিয়ে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়।

Post a Comment